প্রকাশের সময়: রবিবার, ২৮ মে, ২০২৩ । ৯:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে স্মার্ট ভূমি সেবা বিষয়ক সচেতনতামূলক আলোচনা

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির: ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্মার্ট ভূমিসেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ মে রবিবার দুপুরে মতলব উত্তর উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত আয়োজিত স্মাট ভূমি সেবা বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খাঁনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক জাকির হোসেন বাদশা, সেবা গ্রহীতা নজরুল ইসলাম সরকার।

এ সময় বক্তারা ভূমি সেবা বিষয়ক বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন এবং সমস্ত বিষয়ে প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খাঁন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন