প্রকাশের সময়: শুক্রবার, ২ জুন, ২০২৩ । ৯:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে অ্যাডভোকেট মোখলেছুর রহমানের জানাজা সম্পন্ন

মোঃ সাজ্জাদ হোসেন রনি, হাইমচর
হাজারো মানুষের উপস্থিতিতে চাঁদপুরের হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোখলেছুর রহমানের জানাজার নামাজ সম্পূর্ণ হয়েছে।
শুক্রবার ২ জুন সকাল ১০ ঘটিকায় হাইমচর উপজেলার নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়  মাঠে হাজারো
মানুষের উপস্থিতিতে মরহুম অ্যাডঃ মোখলেছুর রহমান এর জানাজায় ইমামতি করেন মাওলানা জুলফিকার হাসান মুরাদ।
দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জলিল মাস্টারের পরিচালনায় জানাজার পূবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, অ্যাডভোকেট আলহাজ্ব ইকবাল-বিন-বাশার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া।
হাইমচরে অ্যাডভোকেট মোখলেছুর রহমানের জানাযার নামাজের পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
নামাজে জানাযায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির চৌধুরী,  হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম, হাইমচর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনর রশীদ গাজী, হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ কোতয়ালসহ রাজনিতীবিদ, সুশীল সমাজ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ মরহুমের জানাযায় অংশগ্রহন করেন।
তাঁর নিজ বাড়িতে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
চাঁদপুর জেলার আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ মোখলেছুর রহমান বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গতকাল ১ জুন রাত সাড়ে ৮ টায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ( ইন্না লিল্লাহে রাজিউন)।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন