প্রকাশের সময়: শনিবার, ৩ জুন, ২০২৩ । ১০:২৯ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাজারে এলো স্মার্ট প্যান্ট, চেন খুললেই যাবে নোটিফিকেশন

তথ্য প্রযুক্তি ডেস্ক

দিনের পর দিন যেভাবে প্রযুক্তির উন্নতি ঘটছে, তাতে সব সাধারণ জিনিস স্মার্ট হয়ে যাচ্ছে। জামা কাপড়ও সেই তালিকায় যুক্ত হচ্ছে ধীরে ধীরে। গ্যাজেটের পাশাপাশি এখন পোশাকও স্মার্ট হয়ে উঠছে। এনএফসি টি-শার্ট, হেলথ মনিটর যুক্ত জুতো এবং জ্যাকার্ড জ্যাকেট ইতিমধ্যেই বাজারে রয়েছে। কিন্তু বর্তমানে এমন একটি জিনিস বাজারে এসেছে, যা দেখলে অবাক হওয়া ছাড়া আরও কোনও উপায় থাকবে না।

এক ব্যক্তি স্মার্ট প্যান্ট তৈরি করেছেন। স্মার্ট প্যান্ট কেন বলা হচ্ছে? কী এমন হবে তাতে? এই স্মার্ট প্যান্টের চেন খুললেই সঙ্গে সঙ্গে ফোনে নোটিফিকেশন চলে আসছে ফোনে। অর্থাৎ সেটার সংযোগ যদি সঙ্গীর ফোনের সাথে করা থাকে, তাহলে চেন খুললেই সঙ্গীর কাছে চলে যাবে নোটিফিকেশন।

এখন কথা হলো- কে, কেন তৈরি করেছেন এমন স্মার্ট প্যান্ট? চলুন জেনে নেওয়া যাক।

গাই ডুপন্ট নামে এক ব্যবহারকারী টুইটারে স্মার্ট প্যান্টের একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে প্যান্টের চেন খোলা হলেই মোবাইলে পুশ নোটিফিকেশন পান ওই ব্যক্তি। এটি তিনি তার এক বন্ধুর জন্য তৈরি করেছেন। টুইটে তিনি জানান, তিনি তার বন্ধুর অনুরোধে এই স্মার্ট প্যান্টগুলি তৈরি করেছেন। তার বন্ধু এমন একটি প্যান্ট চেয়েছিলেন, যার জিপ খোলার সঙ্গে সঙ্গে তার সময় জানা যাবে।

কীভাবে এই স্মার্ট প্যান্ট কাজ করে?

একটি টুইটে গাই ডুপন্ট জানিয়েছেন, তিনি কীভাবে স্মার্ট প্যান্ট তৈরি করেছেন। ডুপন্ট হল ইফেক্ট সেন্সর সহ এক জোড়া জিন্সের সঙ্গে কিছু সুরক্ষা পিন কানেক্ট করেছেন এবং জিপারের সঙ্গে একটি শক্তিশালী চুম্বকও সংযুক্ত করেছেন। এই প্রক্রিয়াটিতে কিছু তারেরও প্রয়োজন পড়েছে, যা ESP-32-এর সঙ্গে কানেক্ট করা আছে। ফলে যখনই জিপ খোলা হয়, তখন ইফেক্ট সেন্সর কয়েক সেকেন্ডের জন্য অন হয়ে যায়। তার তারপরেই ফোনে একটি নোটিফিকেশন যায়। অর্থাৎ কখন জিপ খোলা হচ্ছে, কখন বন্ধ করা হচ্ছে।

এমনকি কতক্ষণের জন্য খোলা হয়েছে, তার সমস্ত তথ্য মোবাইলে থাকে যায়। WiFly পরিষেবার মাধ্যমে মোবাইলে নোটিফিকেশন পাওয়া যায়। এই স্মার্ট প্যান্টটি অন্যান্য প্যান্টের মতো ধোয়া যাবে না। কারণ এতে সেন্সর লাগানো আছে। এছাড়াও, মোবাইলের সঙ্গে সেন্সর সবসময় সংযুক্ত থাকায়, এটি ফোনের বেশি ব্যাটারি খরচ করে। সূত্র: নিউজ এইটিন ও টিভি নাইন

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন