প্রকাশের সময়: রবিবার, ৪ জুন, ২০২৩ । ১০:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

এমপিও-ভুক্ত হলো ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ডিগ্রিস্তর ও চাঁদপুর সিটি কলেজ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী  বিদ্যাপীঠ ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ডিগ্রিস্তর এবং জেলা শহরের চাঁদপুর সিটি কলেজ এমপিও ভুক্ত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন ফরাক্কাবাদ ডিগ্রী কলেজ ও চাঁদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দী।

গতকাল ০৪/৬/২০২৩ তারিখে কলেজ দু’টির আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কলেজ দু’টির এমপিও-ভুক্তির প্রস্তাব সদয় অনুমোদন করছেন ।

ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ডিগ্রিস্তর ও চাঁদপুর সিটি কলেজকে এমপিও-ভুক্ত করায় এক বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন  শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  সুজিত রায় নন্দী বলেন, সুদীর্ঘ সময়ব্যাপী প্রতিষ্ঠানদু’টি সমাজের প্রান্তিক পর্যায়ের জনগণকে মানসম্মত উচ্চ শিক্ষা প্রদানে সচেষ্ট রয়েছে।

মেধাবী শিক্ষামন্ডলী দ্বারা শিক্ষাদানের মাধ্যমে প্রতিষ্ঠান দুটি ইতোমধ্যে চাঁদপুর জেলায়, এমনকি সমগ্র দেশে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। সরকার কর্তৃক এমপিও ভুক্তকরণ প্রক্রিয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠান দুটি অদূর ভবিষ্যতে দেশের মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আমি আশাবাদী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন