প্রকাশের সময়: সোমবার, ৫ জুন, ২০২৩ । ১০:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভা নির্বাচন-২০২৩ : দলীয় মনোনয়ন ফরম কিনলেন আইয়ুব আলী

মনিরুল ইসলাম মনির

মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন এবং জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী। সোমবার (০৫ জুন) দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মো. আইয়ুব আলী জানান, আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতেই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমার বিশ্বাস সবদিক বিবেচনা করে দল আমাকেই মনোনয়ন দিবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, অর্থ ভিষয়ক সম্পাদক লায়ন মিজানুর রহমান, ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ সরকার’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আগামী ১৭ জুলাই মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। আগামী ৬ জুন বিকেল সাড়ে ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন