প্রকাশের সময়: শুক্রবার, ৯ জুন, ২০২৩ । ৪:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আজ সাবেক ইউপি হাজী আবদুল হাই মুন্সি মৃত্যুবার্ষিকী

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য ও গোহট উত্তর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান প্রয়াত হাজী আবদুল হাই মুন্সির তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ শুক্রবার।

এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ জুমার নামাজের পরে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নিজ গ্রাম পালগিরি মুন্সি বাড়িতে কুরআন খতম,মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে মরহুমের সন্তান ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো.সাইফুর রহমান মুন্সি শুভানুধ্যায়ী ও আত্মীয়স্বজন সবাইকে দোয়া মিলাদ অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত: ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল হাই মুন্সি ২০২০ সালে ৯ জুন সোমবার সকাল ৯টায় ঢাকার স্কয়ার হাসপাতালে করোনা চিকিŤধীন অবস্থা ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি….. রাজিউন) মৃত্যু কালে তিনি স্ত্রী,১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন