নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ এহসান উল হক কামালের মৃত্যুতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের ক্যাফে কর্নারের চতুর্থ তলায় অনুষ্ঠিত দোয়া ও স্মরণসভায় সভাপতিত্ব করেন, জেলা শাখার সভাপতি এমএ লতিফ।
সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম কুমকুম, কোষাধ্যক্ষ মামুন শনি, যুব বিষয়ক সম্পাদক বাদশা ভুঁইয়া, সদস্য যথাক্রমে এড : মুসলিম মিয়াজী, রহমত আলী রিপন, খোকন চন্দ্র শীল, শাহাদাত হোসেন, মোঃ আজাদ, বাদল, গাফফার, হারুন অর রশিদ প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা নিরাপদ সড়ক গঠনে মরহুম এহসান উল হক কামালের অবদানের কথা তুলে ধরেন।
পরে দোয়া পরিচালনা করেন, আবুল কালাম আজাদ।
মরহুম আলহাজ্ব সৈয়দ এহসান উল হক কামাল ও সড়ক দুর্ঘটনায় যারা নিহত এবং যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করা হয়।
এছাড়া নিরাপদ সড়ক চাই জেলা শাখার সদস্য আবু সুফিয়ানের মায়ের ইন্তেকালে রুহের মাগফিরাত কামনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি