প্রকাশের সময়: শনিবার, ১০ জুন, ২০২৩ । ৯:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সমাজে ভালো কাজের মূল্যায়ন হলে মানুষ বেশি বেশি ভালো কাজ করার উৎসাহ পাবে : নুরুল আমিন

এস. এম ইকবাল

ফরিদগঞ্জে আলম খান স্মৃতি পাঠাগারের উদ্যোগে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রী, শ্রেষ্ঠ শিক্ষক, রত্নগর্ভা মা, মৎস, পোল্ট্রি ও কৃষি ক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতি ও উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন শনিবার সকালে আলম খান স্মৃতি পাঠাগার ও শোল্লা স্কুল এন্ড কলেজের যৌথ আয়োজনে উক্ত উপহার প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথিদের বক্তব্য রাখেন, এনার্জি রেগুলেটরি কমিশন’র চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সিনিয়র সচিব মো. নুরুল আমিন বলেন, আমরা যে যেই অবস্থানে থাকি না কেন, সবার জন্যই আমাদের সবচেয়ে বড় গর্বের জায়গা আমাদের জন্মস্থান৷ বিভিন্ন সময়ে যখনই সুযোগ হয়েছে চেষ্টা করেছি নিজ এলাকার জন্য কল্যাণকর কাজ করতে। আর নিজের জন্ম ভূমিকে নিয়ে কাজ করার মধ্যে এক ভিন্নধর্মী অনুভূতি কাজ করে, তাই এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে বার বার ছুটে আসি। আজকে যে পাঠাগারের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান এবং যার নামে পাঠাগারটি তিনি আমার নানা, আমার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে নানার অনেক ভুমিকা ছিলো, আজকের এই সংবর্ধনা আয়োজন শুধু একটি সংবর্ধনা আয়োজনই নয় নির্দিষ্ট কয়েকজনকে সম্মাননা প্রদানের মাধ্যমে অন্যান্যদের মাঝে ভালো কিছু করার গতি সৃষ্টি করাই মূল উদ্দেশ্য। সমাজে ভালো কাজের মূল্যায়ন হলে মানুষ বেশি বেশি ভালো কাজ করার উৎসাহ পাবে, আর সমাজ আরও সুন্দর হয়ে উঠবে।

শোল্লা স্কুল এন্ড কলেজের প্রভাষক (গনিত) তাহেরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আজিজুননাহার, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন, প্রাক্তন শিক্ষক শামসুল আমিন ঢালী, শোল্লা স্কুল এন্ড কলেজের দাতা সদস্য আবু হাসনাত নয়ন পাটওয়ারী, শফিউল আযম শুকু পাটওয়ারী, আব্দুল মালেক মহন মোল্লা, সমাজ সেবক আমির হোসেন খোকা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, আকিব আব্দুল্লাহ, গীতা পাঠ করেন এবং নানা আলম খাঁন’র স্মরণে তার জীবদ্দশায় ইতিবৃত্ত তুলে ধরে স্মৃতিচারণ করেন পল্লীসঞ্চয় ব্যাংক ফরিদগঞ্জ উপজেলা শাখার ম্যানেজার ফারহানা আক্তার।

সংবর্ধনা অনুষ্ঠানে শোল্লা স্কুল এন্ড কলেজের ৫ জন, শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের ৬ জন ও মুন্সিরহাট জি এন্ড আলী উচ্চ বিদ্যালয়ের ৪ জন সহ মোট ২০ জন শিক্ষার্থীকে গোল্ডেন জিপিএ-৫ সংবর্ধনা, রত্নগর্ভা মা হিসেবে রোকেয়া বেগম, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মো: ফরিদ আহমেদ, পোল্ট্রি ক্ষেত্রে অবদানের জন্য মো: এস এম জসিম উদ্দিন আনসারী, মৎস্য ক্ষেত্রে অবদানের জন্য আ: রহিম এবং কৃষি ক্ষেত্রে অবদানের জন্য আবুল হাসনাত সোহেল কে স্বীকৃতি স্বরূপ অভিনন্দন স্মারক ও উপহার হিসেবে বই তুলে দেয়া হয়। অনুষ্ঠানে শোল্লা স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন