প্রকাশের সময়: সোমবার, ১২ জুন, ২০২৩ । ৮:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

 ফুটবলে মৈশাদীকে হারিয়ে আশিকাটির বিজয়

সজীব খান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ৫টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মনোমুুগ্ধকর পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মৈশাদীকে ১-গোলে হারিয়ে আশিকাটি বিজয়ী হন।

এর আগে সোমবার সকাল ১০টায় উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে, শাহমাহমুদপুর ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

আশিাকাটি ইউনিয়ন বিজয়ী হওয়ায় ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, ইউপি সচিব আবু বকর মানিক সকল খেলোয়ারদেরকে ধন্যবাদ জানান।

এ সময় আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, ইউপি সচিব আবু বকর মানিক, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার সঞ্জিত, ওয়ার্ড মেম্বার দুলাল মাল, সোহাগ খান, মহসিন মৃধা, বিল্লাল বেপারী, আলফু খান, বিল্লাল মাল, কামাল পাটওয়ারী, তাফাজ্জল হোসেন তাফু কাজী, সামছুল হক প্রধানীয়া, মহিলা সদস্য শিল্পী বেগম, আয়শা বেগম, রাশিদা বেগম উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন