প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ । ৯:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ৩০ বছরের পুরনো রাস্তা সংস্কার কাজে বাঁধা, রাতের আধারে ইটের দেয়াল ভাংচুর

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর গ্রামে প্রায় ত্রিশ বছরের পুরনো রাস্তা সংস্কার কাজে বাঁধা ও ইটের এজিন (দেয়াল) ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

গত ৩১ মে (বুধবার) রাত ৯ টার দিকে উপজেলার নারায়ণপুর থেকে পুটিয়া মেইন রোড হতে নারায়ণপুর আব্দুর রহমান পাটোয়ারী বাড়ির চলাচলের সংযোগ রাস্তা সংস্কার কাজের এজিন ভাঙ্গার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য ভূক্তভোগীদের পক্ষে গত পহেলা জুন মৃত আব্দুর রহমান পাটোয়ারীর নাতি মোঃ জামাল হোসেন পাটোয়ারী বাদী হয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার নারায়ণপুর থেকে পুটিয়া মেইন রোড হতে নারায়ণপুর আব্দুর রহমান পাটোয়ারী বাড়ির চলাচলের সংযোগ রাস্তা বিগত ৩০ বছর আগে পাটোয়ারী পরিবাবের নিজস্ব অর্থায়নে তৈরি করা হয়। উক্ত রাস্তা দিয়ে পাটোয়ারী বাড়ির লোকজন সহ আশপাশের বাড়ি ও এলাকার লোকজন যাতায়াত করতেন। বর্তমানে পাটোয়ারী বাড়ির লোকজনসহ স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে উক্ত রাস্তাটি পাটোয়ারী পরিবারের নিজস্ব অর্থায়নে গত ৩১ মে দিনের বেলায় সিসি ঢালাইয়ের জন্য এক ফুট উচু করে ইটের এজিন (দেয়াল) নির্মাণ করেন।

এ অবস্থায় পূর্ব শক্রুতার জের ধরে একই গ্রামের মৃত আব্দুল মতিন প্রধানের ছেলে আব্দুল হান্নান প্রধান ও মৃত হাবিব উল্লাহ প্রধানের ছেলে ইয়াকুব প্রধানসহ বেশ কয়েকজন মিলে ওই দিন রাতেই নির্মাণকৃত রাস্তার এজিন (দেয়াল) ভেঙ্গে ফেলে। এতে পাটোয়ারী বাড়ির লোকজনসহ অন্যান্য বাড়ি ও এলাকার মানুষের যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। রাস্তাটি সংস্কার করা না হলে জরুরি প্রয়োজনে ওই বাড়িতে এ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের কোন গাড়িও আসতে পারবে না।

পাটোয়ারী বাড়ির বাসিন্দা মো. শরীফুল ইসলাম বলেন, আমার বয়স ৪০/৪৫ বছর হবে। আমার বাপ চাচারা নিজেদের অর্থায়নে আজ থেকে প্রায় ৩০ বছর আগে এই রাস্তা নির্মাণ করে চলাচল করে আসছে। আমাদের বাড়ি ছাড়াও আশপাশের বাড়ির লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। সেই রাস্তাটি আব্দুল হান্নান প্রধান গংরা তাদের পৈত্রিক দাবি করে রাস্তা সংস্কার ও চলাচল করতে দিচ্ছে না।

এবিষয়ে জানতে অভিযুক্ত আব্দুল হান্নান প্রধানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে তার ব্যবহিৃত মুঠোফোনে (০১৭১৬৯৮৯৪৯৬) একাধিকবার কল করে সংযোগ পাওয়া যায়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন