প্রকাশের সময়: বুধবার, ১৪ জুন, ২০২৩ । ৯:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে অপহরন ও ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

মতলব উত্তর ব্যুরো

অপহরন ও ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মো. ফয়সালকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

১৪ জুন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই মো. রমিজ উদ্দিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভাটি রসুলপুরের মোঃ বিল্লাল হোসেনের ছেলে মো. ফয়সাল (১৯) গ্রেপ্তার করা হয়।

এসআই মো. রমিজ উদ্দিন জানান, থানা এলাকায় অভিযান পরিচালনা করে মতলব উত্তর থানার মামলা নং-১৮, তারিখ-১৪/০৬/২০২৩ইং, ধারা-৭/৯(১)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর আসামী মোঃ ফয়সাল গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন