মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৮ জুন মনোনয়নপত্র জমার শেষ দিন। ইতিমধ্যে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান বেপারী ভোটারের কাছে সমর্থন চেয়ে গনসংযোগ করেন।
ছেংগারচর পৌরসভা গত নির্বাচনে নির্বাচিত হয়ে ৫নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করেছেন বলে জানা যায়। ওয়ার্ডবাসীর সেবা করতে তিনি দিনরাত অবিরাম কাজ করে চলেছেন। ওয়ার্ডবাসীর সূত্রে জানা যায়, গত পৌরসভা নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি ২৪ ঘন্টা মানুষের সেবায় কাজ করেছেন। যেকোনো সময়ই তাকে পাওয়া যায় জনমানুষের সেবার জন্য। ওয়ার্ডবাসীর বলেন তিনিই একমাত্র কাউন্সিলর যাকে যে কোনো সময়ে এবং যে কোন প্রয়োজনে ডাকলে তিনি দল-মত নির্বিশেষে সবার কল্যাণে এগিয়ে এসেছেন।
আবদুল মান্নান বেপারী কাউন্সিলর প্রার্থী শুধু যে এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন তা নয়, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে ওয়ার্ডবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন করেছেন।
এ বিষয়ে বর্তমান কাউন্সিলর এবং কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান বেপারী বলেন, আমি জনগনের সাথে ছিলাম, আছি এবং থাকব। জনগণ যদি আমাকে পুনরায় নির্বাচন করেন তাহলে আমি আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ পাবো। ওয়ার্ডের সকল জনসাধারণ জানে কে ওয়ার্ডবাসীর প্রয়োজনে তাদের সঙ্গে থাকবে।
তিনি আরো বলেন,আপনারা জানেন জনমানুষের উন্নয়নে কাজ করতে গিয়ে ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখে আগামী ১৭জুলাই আমাকে ভোট দিয়ে পুনরায় কাউন্সিলর নির্বাচিত করবে।

মতলব উত্তর ব্যুরো