প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ । ১১:৩৪ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পুরো দেশ কেঁপে উঠল ভূমিকম্পে

নিজস্ব প্রতিনিধি

রাজধানীতে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

ঢাকা ছাড়াও সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য বলছে, ভারতের শিলিংয়ে এর কেন্দ্র ছিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ১০টা ৪৬ মিনিট রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনূভূত হয়েছে।

ভূমিকম্পের পর ঢাকার অনেক বাসিন্দা ফেসবুকে কম্পন অনুভূত হওয়ার কথা লিখেছেন। তবে এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এরআগে গত ৫ মে ভোরে ভূকম্পন অনুভূত হয় ঢাকায়। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে। সেদিনও শুক্রবার ছিল।

তার আগে ২৫ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলায় ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন