প্রকাশের সময়: শনিবার, ১৭ জুন, ২০২৩ । ৫:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সরকার গ্রামকে শহরে রুপান্তরিত করতে কাজ করে যাচ্ছেন : অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান

সাইদ হোসেন অপু চৌধুরী
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ও ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান বলেছেন ডিজিটাল বাংলাদেশ গড়তে  সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনা সরকার বাংলাদেশে অনেক উন্নয়ন করেছেন এবং গ্রামকে শহর করার জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি শুক্রবার চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ডে পরিণত করতে ওয়ার্ডের জণগনদের সাথে বিভিন্ন উন্নয়ন কাজ নিয়ে উন্মুক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন।
অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান বলেন, আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারের এসব উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে।
ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সরকারের উন্নয়নমুলক কাজগুলা সঠিকভাবে করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপস্থিত ইউপি সদস্যদেরকে অনুরোধ জানান।
সভায় নবনির্বাচিত ওয়ার্ডের ইউপি সদস্য নেছার আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও মোঃ হাছান বেপারীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল্লাহ পাটওয়ারী, ইউপি সচিব তাছলিমা বেগম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন বহরদার প্রমুখ।
এসময়, ইউপি সদস্য মোঃ মনির হোসেন, সংরক্ষিত নারী সদস্য পান্না বেগম, পিয়ারা বেগমসহ পরিষদের সকল কর্মকর্তা, গ্রাম পুলিশ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন