প্রকাশের সময়: সোমবার, ১৯ জুন, ২০২৩ । ১০:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কারিগরি বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার না দিলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়

সজীব খান

চাঁদপুর সদর উপজেলার ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে কারিগরি শিক্ষা ব্যবস্থায় সুনামের সাথে এগিয়ে চলছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক মন্ডলীর বলিষ্ট ভুমিকায় বিদ্যালয়টি কারিগরি শিক্ষাসহ জেনারেল শিক্ষা ব্যবস্থা সর্ব মহলে প্রশংসিত হচ্ছে। বর্তমানে বিদ্যালয়ে দুই ট্রেডে শতাধিক ছাত্র ছাত্রী অধ্যয়নে রয়েছে।

চাঁদপুর ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০১৯ খ্রি: নবম শ্রেনীর শতাধিক ছাত্র ছাত্রী নিয়ে এ্যাপারেল ম্যানুফেকচারিং (ড্রেস মেকিং), কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এ দুই ট্রেড নিয়ে কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করা হয়। জেনারেল শিক্ষার পাশা-পাশি সরকার ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করেন। চালু করার পর থেকেই এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেধার বিকাশ ঘটিয়ে লেখা পড়ার পাশা-পাশি জীবনকে নতুন আঙ্গীকে সাঁজাতে কিছু কিছু ছাত্র ছাত্রীরা উপার্যন করে চলছে। অবসর সময়কে কাজে লাগিয়ে মেধা অন্বেষণে তারা এগিয়ে যাচ্ছে।

ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু হওয়ার পর থেকে অল্পদিনেই ব্যাপক সুনাম অর্জন করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানে সুন্দর ও মনোরম পরিবেশে চলছে বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান।

প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক মো: রেজাউল করিম প্রধানীয়া অত্যন্ত সৎ, নির্ভীক, উদার, মিষ্টভাষী, নম্র এবং ভদ্র ও আদর্শ শিক্ষক হিসেবে সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছেন। তিনি তাঁর মেধা, আন্তরিকতা ও সততা দিয়ে প্রতিনিয়ত শিক্ষার আলো ছড়িয়ে চলেছেন। পাশাপাশি তিনি কারিগরি শিক্ষক-শিক্ষিকাদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

তিনি জেনারেল শিক্ষা যেমন সুমানের সাথে নের্তৃত্ব দিচ্ছেন, তেমনি কারিগরি শিক্ষার সার্বজনিন কল্যাণে নিবেদিত একজন কর্মমুখর মানুষ হিসেবে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবার কাছে ব্যপক প্রশংসিত হচ্ছেন।

তাঁর কর্মকান্ড এখন শুধু জেনারেলের মধ্যে সীমাবদ্ধ নয় তাঁর কর্মকান্ড এখন কারিগরিতেও রয়েছে। তিনি জাতীয় পর্যায়েও শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে কাজ করে যাচ্ছেন। শিক্ষকতা জীবনে মো: রেজাউল করিম প্রধানীয়া কখনও অসত্য, অনায়ের কাছে মাথা নত করেননি। স্বার্থ, প্রলোভন, অর্থ, বিত্ত তাকে কোনদিন মোহাবিষ্ট করতে পারেনি। তিনি অন্যায় অসত্যের বিরুদ্ধে সোচ্চার আপোষহীন ও স্বাধীন বলিষ্ঠ প্রতিবাদী শিক্ষক।

বিদ্যালয়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা কার্যক্রমও চালু রয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, সরকার পর্যায়ক্রমে বিদ্যালয়টির অবকাঠামোর উন্নতি হচ্ছে। বিদ্যালয়ের সভাপতি ও অন্যান্য সকল সদস্য বিদ্যালয়ের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার মান ভাল হওয়ায় এর সুনাম ছড়িয়ে পড়ছে। বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়সহ উভয় পরীক্ষায় পাশের হার প্রায় শত ভাগ। এছাড়াও খেলাধুলাসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলায় সব সময়ই এগিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইতিহাস ঘেঁটে দেখা যায়, এ বিদ্যালয়ে শিক্ষার্থীরা সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন।

চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী এলাকার এমপি, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি কল্যাণে বিদ্যালয়ের ভবনসহ শিক্ষার মান দিন দিন এগিয়ে যাচ্ছে, বিদ্যালয় কর্তৃপক্ষ একারনে বিশেষ ভাবে শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম প্রধানীয়া বলেন, কারিগরি শিক্ষা ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য সরকার ব্যাপক প্রদক্ষেপ হাতে নিয়ে কাজ করছে। জেনালের শিক্ষার পাশা-পাশি যদি কারিগরি শিক্ষার জ্ঞান থাকে তাহলে চাকরির পেছনে ঘুরতে হয়না, বরং চাকরিই তার পেছনে ঘুরবে। বর্তমান সরকার ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার জন্য অত্যাধনিক মেশিন ও কম্পিউটারসহ সকল যন্ত্রাংশ দিয়েছে। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে কারিগরি শিক্ষা অর্জন করছে। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে সার্বিক ভাবে সহযোগিতা করা হচ্ছে।

তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ সুন্দর রাখতে এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য কাজ করছেন । এরই মধ্যে সরকারি ও বিদ্যালয়ের অর্থায়নে বেশ কিছু উন্নয়ন হয়েছে। উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে। বিদ্যালয়ের জেনালের ও কারিগরি শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য ম্যানেজিং কমিটির সার্বক্ষনিক চেষ্ঠা করে যাচ্ছেন। শিক্ষক শিক্ষিকাগন নিয়মিত বিদ্যালয়ে আসা ও বিদ্যালয়ের গুনগত শিক্ষার উন্নতির জন্য সার্বক্ষনিক কাজ করছেন। প্রধান শিক্ষক বলেন যতদিন দায়িত্ব থাকবো, ততদিন সততা ও নিষ্ঠার সাথে বিদ্যালয়ের স্বার্থে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার জন্য সকলের প্রচেষ্টায় দারিদ্র্য তহবিল খোলার পরিকল্পনা রয়েছে সেখান থেকে প্রতিবছর মেধাবীদের সহায়তা করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন