প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ । ১২:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী তালুকদারের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি
কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের প্রবীন আওয়ামী নেতা ও (সাবেক ইউপি সদস্য) মোহাম্মদ আলী তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে এনায়েতপুর তালুকদার বাড়িতে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী তালুকদারের মেঝু পুত্র অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাংবাদিক কবি মোঃ আলী আক্কাস তালুকদার ও ছোট পুত্র মিজানুর রহমান তালুকদারের উদ্যোগে এসব খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং মরহুমের আত্নার মাগফিরাত কামনাসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনার জন্য মোনাজাত করা হয়।
উল্লেখ্য, প্রবীন আওয়ামী নেতা ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী তালুকদার বিগত ২০২২ সালের ২১ জুন বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি তিন পুত্র ও পাঁচ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন