শাহরাস্তিতে আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ প্রকল্প”আওতায় আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে এক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আয়োজনে বিশ্ব ব্যাংকের অর্থায়নে শাহরাস্তি উপজেলা কৃষি অধিদপ্তরের কনফারেন্স সেন্টারের সার্বিক সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার মো. ইউনুস পাটোয়ারির সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তারের সভাপ্রদানে এতে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতীতে সরকারি কোন প্রকল্প, আবহাওয়া সম্পর্কে জানতে জনগনকে সংশ্লিষ্ট অফিসে গিয়ে জেনে আসতে হত। কিন্তু বর্তমান সরকার তথ্য প্রযুক্তি ও আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্রকে আন্তর্জাতিক মানের করনে জনগণ সহজে এই সেবা পেয়ে জানমালের নিরাপত্তা বিধান করতে পারছে। এতে এ সরকারের বিগত ১৪ বছরের বেশী সময় ধরে কৃষি উৎপাদন অনেক বেড়েছে, এতে করে জনগনের ভাগ্যোন্নয়ন তরান্বিত হয়েছে।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করে আলোচনা করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
এতে আরো অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, সাবেক প্রাণীসম্পদ অফিসার ডা: দুলাল চন্দ্র ঘোষ, অত্র কৃষি অফিসের উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস,সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার স্বপন কুমার চক্রবর্তী, উপ সহকারী কৃষি অফিসার বলরাম সাহা, ইসহাক খন্দকার সহ সকল উপসহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ আবহাওয়া অফিসের সচেতনতামূলক দিন ব্যাপী কার্যক্রমে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষত স্হানীয় কৃষক সহ ৬০ জন ব্যক্তি এতে অংশগ্রহণ করেন।
এতে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আবহাওয়ার বিভিন্ন বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে হাতে কলমে বিষদ ব্যাখ্যা প্রদান করেন। এতে তিনি জলবায়ু, ঘূর্ণিঝড়, ভূকম্পন, বজ্রবৃষ্টি, টর্নেডো, খরা, বিষয়ে বিষদ ব্যাখ্যা প্রদান করেন।

মোঃ মাসুদ রানা