প্রকাশের সময়: শনিবার, ২৪ জুন, ২০২৩ । ৯:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মনিরুল ইসলাম মনির

মতলব উত্তর উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

২৪ জুন সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বীথি রাণী দাস, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ৭১ সালের পরেই কৃষকদের কথা চিন্তা করেছেন। কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে তখনই দেশের কৃষক ও গণমানুষের কথা চিন্তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমএ কুদ্দুস বলেন, আগে আর কোন দল বা সরকার কৃষকদের কথা চিন্তা করেনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারই একমাত্র কৃষকদের কথা চিন্তা করে বিনামূল্যে সার বীজ দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি সহ নানান সুবিধা দিচ্ছেন। তাহলে এটাই প্রমাণ করে আওয়ামী লীগ সরকার জনদরদী সরকার এবং গরীব দুঃখী মানুষের সরকার। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তাহলে আপনি আমি সকলেই ভালো থাকতে পারবো।

তিনি বলেন, আগামী নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে আমি একজন নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী। যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন তাহলে নির্বাচন করবো এবং জনগণকে সেবা করে যাব। আর যদি না ও পাই যিনি নৌকা পাবে আমরা তার পক্ষে কাজ করবো।

কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা কৃষি প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছেন উক্ত প্রণোদনা কর্মসূচির আওতায় উপকারভোগী কৃষক /কৃষাণী ১ হাজার ৩শ’ জন প্রতিজন কৃষক/কৃষাণী বিনামূল্যে রোপা আমন ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে উপজেলা ১৪টি ইউনিয়ন ও ছেংগারচর পৌরসভা ১ হাজার ৭শ’ জন কৃষকের মাঝে কৃষি বান্ধব সরকার দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন