প্রকাশের সময়: সোমবার, ২৬ জুন, ২০২৩ । ৮:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

রামপুর ইউনিয়নে ১ হাজার ৮১ জন অসহায়ের মাঝে ভিজিএফের চাল বিতরণ

মাসুদ হোসেন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে সহায়তার অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে ঈদ স্পেশাল ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জুন) ইউনিয়ন পরিষদে মিলনায়তনে ইউনিয়নের ১ হাজার ৮১ জন অসহায় হতদরিদ্র লোকজনের মাঝে ১০কেজি হারে এ চাল বিতরণ করা হয়। ইউপি সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন মাধ্যমে দেশব্যাপি অসহায় দরিদ্র লোকজনকে সহযোগিতা করে আসছেন। এখানে আপনারা সবাই কোন না কোন মাধ্যমে এ সহযোগিতা পেয়ে আসছেন। একটু হলেও উপকৃত হচ্ছেন। সামনে সংসদ নির্বাচন। আপনারা প্রাপ্ত সহযোগিতার প্রতিদান হিসেবে বর্তমান সরকারকে আবারো ভোট দিবেন। প্রধানমন্ত্রীসহ আমাদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আপার জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ সহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসাইন আহমেদ দুলাল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম বিল্লাহসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন