প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ । ১:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির ঈদ পূনর্মিলনী

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (২ জুলাই ) রাতে ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন সদর থানা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর সদর থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডঃ মোহাম্মদ আলম খান মন্জু এবং তরপুরচন্ডী ইউনিয়ন যুবদলের বিদায়ী সভাপতি জাহাঙ্গীর সর্দারের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল শেখ, শাহাদাত মিয়াজি, শহীদুল্লাহ দর্জি, বাবর বেপারী, বিল্লাল জমাদার, হুমায়ুন কাজী, হারুন মেম্বার, মুন্নাফ বেপারী, মোস্তফা শিকদার, মোহাম্মদ হোসেন কাজী, যুবদল নেতা আইয়ুব খন্দকার, শাহ আলম দর্জি, সুফিয়ান, তুহিন বন্দুকসি, ছাত্র দল নেতা শাওন জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা এমরান, শাহজাহান, সাজু, লিটন খান মহিলা দলের নেত্রী মুন্নী, কৃষক দলের মোজাম্মেল খান, হাসিম, শ্রমিক দলের মানিক খান, সিদ্দিক সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন