প্রকাশের সময়: শনিবার, ৮ জুলাই, ২০২৩ । ১০:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সংবিধান অনুযায়ী যথাসময়ে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত করবে।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার কোন অবকাশ নেই। আশা করি, ডিসেম্বের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষনা করেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি গণতন্ত্র বিশ্বাসী, সংবিধানে বিশ্বাসী, আমি মৌলিক মানবাধিকারে বিশ্বাসী, যেকোন ব্যাক্তি নির্বাচন করতে চায় এগিয়ে আসতে পারেন। তবে নির্বাচন হবে জনসমর্থনের ভিত্তিতে অবাধ নির্বাচন হবে। যে অবাধ নির্বাচনে জনগনের সমর্থনের ভিত্তিতে নির্বাচন করতে চায় করবেন। তিনি গতকাল শনিবার উপজেলার ডুমুরিয়া গ্রামে গণসংযোগ কালে উপরোক্ত কথাগুলো বলেন।

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুল মোতালেব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মেম্বার, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রওনক আরা রত্না, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা শহিদ, সাধারণ সম্পাদক কাজল রেখা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাদল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাইফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

একই দিনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে ২৮জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে চেক বিতরণ করেন। বিকালে উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের পরিদর্শন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন