প্রকাশের সময়: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ । ৯:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জীবন চৌধুরী উপহারের ঘর পাচ্ছেন পবন সরকারের পরিবার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

বিশিষ্ট সমাজসেবক দানবীর ফয়সাল চৌধুরী জীবনের উপহারের ঘর পাচ্ছেন পবন সরকার। পবন সরকারের পরিবারকে নতুন ঘর তৈরী করে দেওয়ার আশ্বাসে উৎসবের আমেজ বিরাজ করছে পরিবারের মাঝে।

কাদলা ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পবন সরকার ১ ছেলে ১ মেয়ে নিয়ে ঝুপড়ি ঘরে মানবেতর জীবন যাপন করছে। অভাব অনটন নিত্য দিনের সঙ্গী। কাঠ মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে কোন রকম সংসার চলছে। অভাবের মধ্যেও বড় ছেলে চতুর্থ শ্রেণীর ও মেয়ে প্রথম শ্রেনীতে পড়া লেখা চালিয়ে যাচ্ছে। বৃষ্টি এলেই ঝুপড়ি ঘরের মধ্যে ঝপঝপ করে পানি পড়ত।

গত ঈদুল ফিতরের কয়েকদিন আগে জীবন চৌধুরী শুভাকাঙ্খী শেখ জামাল তার ফেইসবুক পেইজে ঝুপড়ি ঘরে মানবতার জীবন যাপন করছে কাদলা ইউনিয়নে নয়াকান্দি গ্রামের পবন সরকার ও তার পরিবার। পোষ্টটি করার পর মুহূর্তে ভাইরাল হয়ে পরলে পোষ্টটি জীবন চৌধুরী দৃষ্টি গোছর হলে সোমবার তার ফুফাতো ভাই জুনুু চৌধুরী ও শেখ জামালকে পবন সরকারের নয়াকান্দি গ্রামের বাড়ীতে পাঠালে তারা মানবতার জীবন যাপন করছে দেখে ভিডিও কলে জীবন চৌধুরীর সাথে কথা বলে পবন সরকার পরিবারকে ১ সপ্তাহের মধ্যে নতুন ঘর করে দেওয়ার আশ্বাস দেন।

পবন সরকার জানান,আমাদের ইউনিয়নের চৌধুরী পরিবারের সু-যোগ্য সন্তান দানবীর জীবন চৌধুরী আমিও আমার পরিবার নিয়ে ঝুপড়ি ঘরে মানবেতর জীবন যাপন করছি। খবর পেয়ে আজ লোক পাঠিয়ে আমাদের খোঁজ খবর নিয়েছে এবং আমাদের পরিবারের জন্য নতুন ঘর নির্মানের আশ্বাস প্রদান করেছে।

তিনি আরো জানান,জীবন চৌধুরী ভাই আমাদের মতো অসহায়দের পাশে থাকতে পারেন তার জন্য সৃষ্টি কর্তার নিকট আশীর্বাদ করি। তিনি যেনো তার পরিবার নিয়ে সুখ শান্তিতে জীবন যাপন করতে পারেন এবং তাঁর ও পরিবারের দীর্ঘায়ু কামনা করছি।

কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন পোদ্দার জানান,দানবীর হিসেবে জীবন চৌধুরী কচুয়া সকলের নিকট পরিচিতি লাভ করেছেন। তিনি উপজেলার বিভিন্ন মসজিদ এতিমখানা সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তার পাশাপাশি অসহায় পরিবারের মাঝে নতুন ঘর তৈরী করে দিয়ে এবং সম্প্রতি ২০টি এতিমখানা মৌসুমী ফল উপহার পাঠিয়ে কচুয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ফয়সাল আজাদ জীবন চৌধুরী।

ফয়সাল আজাদ জীবন চৌধুরী জানান, শেখ জামালের ফেইসবুক আইডি থেকে আমার ইউনিয়ন কাদলায় নয়াকান্দি গ্রামের পবন সরকার তার পরিবার নিয়ে ঝুপটি ঘরে মানবেতার জীবন যাপন করছে। পোষ্টটি আমার দৃষ্টিগোছর হলে আজ আমার ফুফাতো ভাই জুনু চৌধুরী ও শেখ জামালকে ঘটনাস্থ পাঠিয়েছি। ভিডিও কলে তাদের করুন অবস্থা দেখে আমি মর্মাহত হয়েছি। এই সপ্তাহের মধ্যে পবন সরকার তার পরিবারের জন্য নতুন একটি ঘর উপহার দিবো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন