প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ । ১১:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ১ প্রাইভেট ক্লিনিক সীলগালা ও অর্থদন্ড

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ায় ভ্রাম্যমান আদালতে সিটি হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের মালিককে অর্থদন্ড, জেলা ও প্রতিষ্ঠানটি সীলগালা করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার কচুয়া পৌরসভার হাসপাতাল রোডে তিনটি প্রাইভেট ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মো.নাজমুল হাসান।

অভিজ্ঞ চিকিৎসক ব্যাতিত সিটি হসপিটালে সিজার অপারেশন করায় ভোক্তাধিকার সংরক্ষন ও মেডিকেল প্রেকটিস এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরী নিয়ন্ত্রন অধ্যাদেশে ক্লিনিকের মালিক দিপু সরকারকে ১ লক্ষ টাকা জরিমানা,১৫ দিনের জেল ও প্রতিষ্ঠানটি সীলগালা করে দেওয়া হয়।

তাছাড়া যে সব ক্লিনিকের লাইসেন্স নবায়ন নেই ওইসব প্রতিষ্ঠনকে ১৫ দিনের মধ্যে নবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন।

এ সময় চাঁদপুরের সিভিল সার্জন ডা.মো: সাহাদাৎ হোসেন ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজন কুমার দাস উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন