বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা ও চাঁদপুর সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ জেলা কমান্ডার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ সাথে গতকাল ১৮ জুলাই সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সেন্টু, বীর মুক্তিযোদ্ধার সন্তান যথাক্রমে মোঃ জাকির হোসেন, শেখ মহিউদ্দিন রাসেল, আবুল বারাকাত রেজোয়ান, নূরুল হায়দার সংগ্রাম,জিল্লুর রহমান জুয়েল, বাবু সহ আরো অনেকে।

প্রেস বিজ্ঞপ্তি