প্রকাশের সময়: শনিবার, ২২ জুলাই, ২০২৩ । ২:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

তরুণ সমাজ রক্ষায় ও পরিচ্ছন্ন সমাজ গঠনে ক্রীড়া আয়োজনের বিকল্প নেই : মেজর রফিকুল ইসলাম

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে জাতীয় মানের প্রিমিয়ার লীগ টেপটেনিস টি-টোয়েন্টি  সিজন-১ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার সুচিপাড়া উবির মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ খেলার উদ্বোধনী ম্যাচ শুরু হয়।
এ জনপদের জাতীয় ক্রিকেটার ও শেখ জামাল ক্রিকেট দলের তারকা ক্রিকেটার আয়োজক সাদ্দাম হোসেন মিঠু ব্যক্তিগত উদ্যোগে ক্রিকেটের দৃষ্টিনন্দন এ আসরের আয়োজন করে।
সাবেক অতিরিক্ত সচিব ও সুচিপাড়া উবির পরিচালনা পর্ষদের সভাপতি খোদেজা আক্তার খানমের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামে টেলিকনফারেন্সের বক্তব্য রেখে এটির শুভ উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারে ভূষিত, মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া উন্নয়নে এবং ক্রিকেট উন্নয়নে ঐতিহাসিক  অবদান রেখেছেন। যার ফলে বাংলাদেশ ক্রিকেট দল আজ বিশ্ব আসরে নৈপুণ্য প্রদর্শন করছে। এছাড়া খুব সহসায় শাহরাস্তিতে একটি স্টেডিয়ামের কাজও সম্পূর্ণ করার সকল প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।
আজ তরুন- যুবসমাজ মাদক, ইন্টারনেট  ও অসামাজিক অবক্ষয়ের ছোবলে পথভষ্ট। তরুণ সমাজ রক্ষায় ও পরিচ্ছন্ন সমাজ গঠনে ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। এছাড়া লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চা, ও মানসিক স্বাস্থ্য ভালো রাখা জন্য খেলাধুলার  আয়োজনের  গুরুত্ব অপরিসীম। ঠিক এমনই একটি সময় এই ধরনের জাতীয় মানের টি-টোয়েন্টি  ক্রিকেট ম্যাচের  আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। এ খেলা থেকে জাতীয় মানের ক্রিকেটার তৈরি হবে।
তিনি আরো বলেন এই ক্রিকেট আসরে শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা জেলায় বিভিন্ন ক্লাবের ক্রিকেটার অংশগ্রহণ করছে। এতে ক্রিকেট আসরটিতে তারকা ক্রিকেটারদের উপস্থিতি বেড়েছে। একপর্যায়ে তিনি ক্রিকেটার ও শেখ জামাল ক্রিকেট দলের তারকা ক্রিকেটার আয়োজক সাদ্দাম হোসেন মিঠুর ব্যতিক্রমী ব্যক্তি পর্যায় আয়োজনের জন্য ভূয়সী প্রশংসা করেন তিনি ।
এছাড়া অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর  মেয়র আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের  তোফায়েল আহমেদ ইরান,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন,উপজেলা আ’লীগের সাবেক সভাপতি চেয়ারম্যান  মোস্তফা কামাল মজুমদার, অধ্যক্ষ হুমায়ুন  কবির ভূঁইয়া লিটন, উপজেলা আওয়ামী লীগের   সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, পৌরসভা  আলীগের সাধারণ সম্পাদক  মাহবুব আলম চৌধুরী, প্রধান শিক্ষক হাবিব উল্লাহ  ,জাতীয় দলের সাবেক  ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিব, ঢাকা ইন্দরা রোড ক্রিকেট একাডেমীর সাধারন সম্পাদক ও ক্রিয়া সংগঠন,আব্দুল মাজিদ,আতিকুর রহমান হেড কোচ  কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেটক্লাব,জাহিদুল ইসলাম দিপু প্রধান পৃষ্টপোষক ও প্রতিষ্ঠাতা, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব,ইউপি সদস্য আবু তাহের জনি, আলীগের নেতা আবু ইউছুফ মিলন,মেশকাত হোসেন বিটু, তাহসান জুয়েল প্রমুখ।উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, শাহরাস্তি  মডেল থানা একাদশ,রাইজিং স্টার একাদশ। এতে রাইসিং স্টার জয়লাভ করে।
আয়োজক সূত্রে জানায় মাস ব্যাপি এ খেলায় নকআউট পদ্ধতিতে ৩২ টি টিম অংশগ্রহণ করবে। খেলাটি সম্প্রচারে আধুনিক সকল ব্যবস্থা যার মধ্যে প্রাইভেট টিভি চ্যানেল সম্প্রচারে ( ব্রডকাস্টিং) এ ড্রোন ব্যবহার করা হয়েছে ।
খেলায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে, সি এন ফ্রেন্ডস সার্কেল একাদশ,চাটখিল প্রবাসী কিংস ফাউন্ডেশন,চিতোষী রাজধানী স্পোর্টিং ক্লাব, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব, গোল্ডেন স্টার একাদশ, রাগৈ স্পোর্টিং ক্লাব, ভড়ুয়া সূর্যমুখী ক্লাব, বসুপাড়া স্পোটিং ক্লাব, সুচিপাড়া ক্রীড়া সংস্থা, রাইজিং স্টার, সূচিপাড়া চলো বহুদূর, সূচিপাড়া পাথৈর ফাইভ স্টার ক্লাব,উপলতা স্পোর্টিং ক্লাব,টাইগার স্পোটিং ক্লাব, ইলেভেন স্টার একাদশ, রায়শ্রী টাইগারস ক্রিকেট ক্লাব, কাকৈরতলা স্পোর্টিং ক্লাব, শাহরাস্তি থানাএকাদশ, সবুজ সংঘ একাদশ, মুজাফফরগঞ্জ স্পোর্টিং ক্লাব, প্রবাসী একাদশ উঘারিয়া স্পোটিং ক্লাব, উনকিলা স্পোটিং ক্লাব, খেড়িহর একতা একাদশ, বেননাইয়া ইয়ং স্টার ক্লাব, সোনালী অতীতক্লাব, কুমোরটলা টাইগার ক্লাব, নগর বাউল স্পোটিং ক্লাব, সিটি বয়েজ চাঁদপুর, মনোহরপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাব।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন