বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার নির্বাহী সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২৮নং পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল চৌধুরী।
শনিবার (২২ জুলাই) সকালে ইউনিয়নের মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে ১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে মোস্তফা কামাল চৌধুরীকে নির্বাহী সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। উক্ত কমিটির সভাপতি হিসেবে পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন মিজিকে মনোনীত করা হয়েছে।
জানা যায়, শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত নির্বাহী সম্পাদক মোঃ মোস্তফা কামাল চৌধুরী ইউনিয়নের ২৮নং পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর উক্ত বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে তিনি ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামণা করেন।

মাসুদ হোসেন