প্রকাশের সময়: রবিবার, ২৩ জুলাই, ২০২৩ । ৮:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নেই – ডা: হারুন অর রশিদ সাগর 

নিজস্ব প্রতিনিধি
২৬৩  চাঁদপুর (৪) ফরিদগঞ্জ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী  জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা চাঁদপুর জেলা বিএমএর সাবেক সভাপতি ডা: হারুন অর রশিদ সাগর বলেছেন, ২০৪১ সালের ভিশন বাস্তবায়নের জন্য এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই।
শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আজকে বাংলাদেশ এতোদূর এগিয়ে গেছে, সকল সূচকে এগিয়েছে উন্নয়ন লক্ষ্যমাত্রা, মানুষের গড় আয়ু, মাথাপিছু আয়, জীবনযাত্রার মান, দারিদ্র্য দূরীকরণ, মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হার কমেছে।
দেশের বড় ও দৃশ্যমান উন্নয়ন শেখ হাসিনার বদৌলতে হয়েছে। একটি পদ্মা সেতু দক্ষিণান্চলের মানুষের জীবনচিত্র বদলে গেছে।
মেট্রোরেল, টানেল, উড়াল সড়ক, রুপপুর বিদ্যুৎ কেন্দ্র, মাতার বাড়ী বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর, মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর, দেশের বেশিরভাগ রাস্তা ৪ লেন থেকে ৬ লেন করা সহ দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে।
চাঁদপুর জেলায় ও গত সাড়ে ১৪ বছরে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। সেই তুলনায় আমাদের ফরিদগঞ্জ উপজেলায় তেমন কাজ হয়নি, এখনো ফরিদগঞ্জ উপজেলার অনেক রাস্তাঘাট এখনো কাঁচা রয়েছে, অনেকগুলো প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার ভবন নির্মাণ এখনো বাকী আছে। এখনে কর্মসংস্থানের ব্যবস্থা নেই, কোন মিল কারখানা নেই, চোখে পড়ার মত কোন স্থাপনা ও নেই, আমাদের অগ্রজরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারতেন, উনারা কোন উদ্যোগ না নিলেও এই বিষয়গুলো নিয়ে আমি অবশ্যই কাজ করবো।
আমি বিগত ১৮ বছর ধরে ফরিদগঞ্জ আসনের দলীয় ও  সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে নেত্রী আমাকে নৌকা প্রতিক দিয়ে আপনাদের মাঝে পাঠাবেন। ফরিদগঞ্জ উপজেলায় দলীয় নেতৃবৃন্দের মধ্যে যে পরিমাণ দ্বন্দ্ব তৈরি হয়েছে তা যদি নিরসন না করা হয় তা হলে কারো জন্য ই মঙ্গল বয়ে আনবেনা। তাই আমাদেরকে সকল কিছু ভূলে ঐক্যবদ্ধ হতে হবে এবং একযোগে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এবং এই আসনটি আবারো নৌকায় ভোট দিয়ে নেত্রী কে উপহার দিতে হবে।
বীর মুক্তিযোদ্ধা মরহুম শিরাজুল ইসলামের বাড়ির সামনের উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ১৫ নং রুপশা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজিমুদ্দিন পাটওয়ারী ও পরিচালনা করেন  ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি ওয়ালিদ বিন পাভেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ গাজী, উপজেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা শাহজাহান মিয়া, ৭ নং  ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সলেমান ভোলা, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুমন মিয়া, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি ইব্রাহিম খলিল, বাচ্ছু মিয়া, মিজানুর রহমান, মজিবুল হক, ১৫ নং রুপশা উত্তর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শরিফ হোসেন, চাঁদপুর পৌর যুবলীগের সদস্য জাহিদুল হক মিলন, ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আরিফুর রহমান মজুমদার, চাঁদপুর সরকারি কলেজে ছাত্রলীগের সাবেক সহ  সভাপতি ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা আব্দুর রউফ রুবাইয়েত, ৬ নং গুপ্টি ইউনিয়ন যুবলীগের নেতা ফয়সাল আহমেদ, ৮ নং পাইকপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিঠু পাটওয়ারী, ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুজ্জামান রনি, সেচ্ছাসেবকলীগের সভাপতি ফয়েজ আহমেদ রাব্বি পাটওয়ারী, ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি কাউসার আহমেদ, ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আদনান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক পিয়াস চন্দ্র দাস প্রমুখ।
এর আগে তিনি ১৫ নং রুপশা উত্তর ইউনিয়নের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও  আওয়ামীলীগের প্রয়াত নেতাদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন । জিয়ারত করা নেতারা হলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চাঁদপুর ৬ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা  মরহুম এম সফিউল্লাহ, জেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মরহুম কসমিক সফিউল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুম  ডা: আব্দুর রব ডাক্তার, ১৫ নং রুপসা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন পাটওয়ারীর পিতা মরহুম আইয়ুব আলী পাটওয়ারীর,সাবেক আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার আব্দুল করিম  , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম আজাদের পিতা সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার পাটওয়ারী, রুপশা জমিদার পরিবারের সন্তান জমিদার  বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ চৌধুরীর,সৈরাচার বিরোধী  আন্দোলনের প্রথম শহীদ ও ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি  মরহুম গোলাম আবু ফাত্তাহ এর,৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবির ভূইয়া, ভাষাবীর নুরেজ্জামান ভূইয়া, রুপশা আহমেদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম ভূইয়া ,বীর মুক্তিযোদ্ধা ও রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী মজিবুর রহমান,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান ভূইয়া,১৫নং রূপসা উত্তর  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন পাটওয়ারী,সাবেক আওয়ামীলীগ নেতা ,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সোবহান ভেন্ডার,৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক বিল্লাল পাটওয়ারী,৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মোতালেব পাটওয়ারী,সাবেক আওয়ামীলীগ নেতা ছেলামত উল্লাহ ভূইয়া,সাবেক আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন ভূইয়া,সাবেক থানা  আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবর পাটওয়ারীর,বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান পাটওয়ারী,  ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলামের কবর জিয়ারত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন