প্রকাশের সময়: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ । ১০:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে গাছে উঠে অজ্ঞান যুবক ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার

মনিরুল ইসলাম মনির

মতলব উত্তর গাছে উঠে এক যুবক অজ্ঞান হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে।

২৪ জুলাই সোমবার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের আইঠাদি মাথাভাঙা গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা যায়, আইঠাদি মাথাভাঙ্গা গ্রামের জয়নাল প্রধানের ছেলে নাছির উদ্দীন (২৫) গাছের ঢালা কাটতে একটি গাছের প্রায় ৫০ ফুট উপরে উঠে। পরে নিচের দিকে তাকিয়ে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাই সে আর নিচে নামতে পাড়েনি। পরে স্বজনরা ফায়ার সার্ভিসকে ‘৯৯৯’ ফোন দিলে মতলব উত্তর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে তাকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের ইউনিট লিডার কামাল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই।

সিনিয়র ফায়ার ফাইটার মো. হেলাল উদ্দিন, সহকর্মী মো. জাকির হোসেন ও ড্রাইভার মো. সাজু মিয়ার আনুমানিক ২০মিনিট সময় ধরে ৫০ ফুট উচ্চতার আটকে পড়া ব্যক্তিকে গাছ হতে উদ্ধার কাজ সম্পর্ণ করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন