প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ । ১০:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার পুরস্কার বিতরণ

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে টামটা তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এটি অনুষ্ঠিত হয়।
ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মাও: ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ইউসুফ হোসেন ও হাফেজ মাইন উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা একরামুল হকপাটোয়ারী।
প্রধান বক্তার বক্তব্য দেন,  মাদ্রাসার অবিভাক সদস্য চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সন্মানিত সদস্য সাংবাদিক ও নাট্যকার রোটা: মো:জাহাঙ্গীর আলম হৃদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ওই  মাদ্রাসার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মাওলানা মো: জাহাঙ্গীর আলম, অবিভাবক সদস্য বিশিষ্ট সমাজসেবক রমজান আলী,  রোকনুজ্জান রোকন, সাইফুল ইসলাম মানিক।
এসময় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষিকা সুমাইয়া আফরিন, তানজিনা আক্তার, সুমাইয়া আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন পাক শরীফ থেকে তেলাওয়াত করেন ওই প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণীর  শিক্ষার্থী  তাসনিম আলম জারা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা  বলেন, এ মাদ্রাসার উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিৎ, একজন অবিভাবক সচেতন মানেই তার সন্তান সচেতন, তাই আসুন সবাই মিলে মাদ্রাসার উন্নয়নে কাজ করি, সন্তানদের বাংলা বিষয়ের  পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ করা উচিৎব লে সবাই অভিমত ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন