প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ । ১০:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ৩ গরু চোর আটক

নিজস্ব প্রতিনিধি
মতলব উত্তরে ৩গরু চোর আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে দাউদকান্দি কয়রাপুর ব্রিজ এলাকা থেকে দাউদকান্দি মডেল থানা পুলিশ একটি গরু সহ ৩গরু চোরকে গ্রেফতার করে মতলব উত্তর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন মতলব উত্তর উপজেলার দিঘলীপাড় গ্রামের মৃত আমিনুল হক এর ছেলে মো. ইব্রাহিম (২৫),মান্দারতলী আলী মর্তুজার ছেলে ওমর ফারুক (২৫), দাউদকান্দি উপজেলার গাবরাকান্দি গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. শরীফ (২৩)। এ ঘটনায় মতলব উত্তর উপজেলার নবুরকান্দি গ্রামের মুছা সরকারের ছেলে তপু সরকার (২৫) ঘটনাস্থল থেকে  থেকে পালিয়ে যায়।
জানা যায়, পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মো. আছান উল্লা দর্জির গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্ররা। পরবর্তীতে দাউদকান্দি কয়রাপুর ব্রিজ এলাকা থেকে দাউদকান্দি মডেল থানা পুলিশ একটি গরু সহ ৩গরু চোরকে গ্রেফতার করে মতলব উত্তর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মতলব উত্তর থানার উপপরিদর্শক মোঃ মিজানুর রহমান বলেন, গরু চুরির ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন