চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ইউনিয়ন ও পৌর ভূমিসহকারী কর্মকর্তাগন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি অফিসে) গিয়ে তাকে তারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় ভূমি সহকারী কর্মকর্তা পৌর মোঃ লতিফ মিয়া গাজী, জাহাঙ্গীর হাওলাদার, আশিকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম দিদার, তরপুচন্ডী ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন জিকু পাটওয়ারী, হানারচর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা নুরুল আলম চৌধুরী, কল্যাণপুর ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা মিশু দেব নার্থ প্রমুখ।

সজীব খান