প্রকাশের সময়: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ । ১০:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মনিরুল ইসলাম মনির

কচুয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মিসবাহউদ্দিন খান সদন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যে সৃষ্টি ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কচুয়া পল্টন এলাকায় প্রতিবাদ সমাবেশেে মিলিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার জাবের মিয়া ।

এসময় কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, কবির হোসেন, এম. আখতার হোসাইন ও সালাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, সহ-সভাপতি কামাল হোসেন অন্তর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক প্রাণধন দেব, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার শিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল ও ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদলসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন