প্রকাশের সময়: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ । ৯:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে আশুরার তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিনিধি

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের আয়োজনে ১ আগস্ট ২০২৩ সকাল সাড়ে ১০টায় কলেজের ২ নং ভবনের ১০৫ নম্বর কক্ষে “আশুরার তাৎপর্য ও শিক্ষা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধের উপস্থাপক ছিলেন ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের অনার্স ১ম বর্যের পরীক্ষার্থী মোঃ আবু ছালেহ মুছা।

প্রবন্ধের উপর মুখ্য আলোচক ছিলেন অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী এইচ. এম. শাহজালাল (ইয়ামিন)।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইয়াহ-ইয়া খান, শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খালেদ ইকবাল ও মোঃ আল-আমিন।

সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শাহ্ মোঃ মাছুম বিল্লাহ্। সেমিনারটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের আন্তঃবিভাগীয় উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মারুফ, আইটি সম্পাদক মোঃ নূরে আলম ও দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান গাজী।

সেমিনারে “আশুরার তাৎপর্য, কারবালার ইতিহাস, মুসলিম বিশে^ কারবালার ঘটনার প্রভাব, কারবালার শিক্ষা, করণীয় ও বর্জনীয়” সম্পর্কে আলোচনা করা হয়। চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ আশুরার তাৎপর্য ও সেমিনারের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সেমিনার আয়োজনে যুক্ত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, বাকী বিভাগগুলোও বিভিন্ন ধরণের সেমিনার আয়োজন করে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবে।

সেমিনার থেকে অর্জিত জ্ঞান শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

এছাড়াও আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইয়াহ-ইয়া খান, শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খালেদ ইকবাল ও মোঃ আল-আমিন। উক্ত সেমিনারের সম্মানিত সভাপতি ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শাহ্ মোঃ মাছুম বিল্লাহ্ স্যার আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সেমিনারে অংশগ্রহনকারী সকল শিক্ষার্থী এবং ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের আন্তঃবিভাগীয় উন্নয়ন কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন