প্রকাশের সময়: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ । ২:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।

১২ ডিসেম্বর রোববার আয়োজনে এ উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে রচনা, চিত্রাংকন ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারী, ইউএইচও ডাঃ আশরাফ আহাম্মেদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজুদা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা, থানার পুলিশ ওসি (তদন্ত) মো. বাহার মিয়া, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন