প্রকাশের সময়: শনিবার, ৫ আগস্ট, ২০২৩ । ৬:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ একজন গ্রেপ্তার

সাইদ হোসেন অপু চৌধুরী
চাঁদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল সংখ্যক মাদকসহ মো. আতিকুর রহমান দীপু (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার হয়েছে।

৪ আগস্ট শুক্রবার গভীর রাতে চাঁদপুর সদরের চাঁদখার বাজারস্থ কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উদ্ধারকরা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ৫শ’ বোতল ফেন্সিডিল, ১শ’৮০ বোতল (ESkuf) মাদকদ্রব্য। এসময় মাদক বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম, বিপিএম মাদক নির্মূলে জিরো ট্রলারেন্স নীতি ঘোষণা করেছেন।
পুলিশ সুপারের নির্দেশে ৪ আগস্ট শুক্রবার ডিবির ওসি এনামুল হক চৌধুরীর নেতৃত্বে এসআই কামরুল হাসান কায়কোবাদ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় চাঁদপুর সদর আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজারস্থ অহিদ গাজী মার্কেটের সামনে আঞ্চলিক সড়কের মাইক্রোবাস জব্দ করে।
মাইক্রোবাসটি তল্লাসি করে ৫শ’ বোতল ফেন্সিডিল, ১শ’৮০ বোতল (ESkuf) মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় মাদক বহনকারী একটি মাইক্রোবাস জব্দসহ আটক করা হয় মাদকারবারী মো. আতিকুর রহমান দীপুকে।
আটক দীপু চাঁদপুর সদরের সফরমালী দক্ষিণ কল্যানদী গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র। বর্তমানে সে নারায়নগঞ্জের ফতুল্লার কুতুব আইল, কাঠেরপুল এলাকায় বসবাস করছিলো।
আটক আসামীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন