প্রকাশের সময়: রবিবার, ৬ আগস্ট, ২০২৩ । ৯:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে সাংবাদিক বেলালের মায়ের মৃত্যু

এস. এম ইকবাল

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য, মাই টিভি’র উপজেলা প্রতিনিধি ও স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাংবাদিক দেলোয়ার হোসেন বেলালের মা মিসেস আফতাবের নেছা ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজেউন)।

৬ আগস্ট রবিবার বিকিলে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ।

মৃত্যুকালে তার বয়স ছিল ৭১ বছর। তিনি ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ৭ আগস্ট সোমবার পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে খলিফা বাড়িতে সকাল ১০ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারন সম্পাদকসহ সকল সদস্য বৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন