প্রকাশের সময়: রবিবার, ৬ আগস্ট, ২০২৩ । ১০:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

জীবনের ঝু্ঁকি নিয়ে ভাঙ্গা রাস্তা আর ভাঙ্গা ব্রিজ দিয়েই মহামায়া রাজারগাঁওবাসীর চলাচল

মাসুদ হোসেন
চাঁদপুর জেলা সদরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের জন্য অতিগুরুত্বপূর্ণ একটি মাধ্যম মহামায়া-রাজারগাঁও সড়ক।
বহু ঘাত ও প্রতিঘাত সহ্য করে জনসাধারণ এ সড়কে চলাচল করলেও হাজীগঞ্জ উপজেলা অংশের দক্ষিণ পশ্চিম রাজারগাঁও ব্রিজটি দীর্ঘ দিন ধরে পড়ে আছে জড়াজীর্ন অবস্থায়। ব্রিজের উপরের অংশের আস্তর (প্রস্তর) উঠে গিয়েছে অনেক আগেই। ভেঙ্গে গেছে দুই পাশের ভিম ও রেলিং। বাকী অংশটুকুও যে কোন সময়ে ধ্বসে পড়ার আশংকা নিয়ে মানুষজন ব্রিজের উপর দিয়ে চলাচল করছে।
মিজানুর রহমান নামে এক পথচারী বলেন, আমরা জন্মগত ভাবে দেখে আসছি যে, রাস্তা থেকে শুরু করে বইচাতলী খালের উপর প্রথমে বাঁশের সাঁকো, তারপর কাঠের ব্রিজ। তার পরবর্তী ২০০০ সালের পরে ব্রিজটি নির্মাণ করা হয়। বর্তমানে ব্রিজের এমন অবস্থা যে কোন সময় ধ্বসে পড়ে যেতে পারে। দীর্ঘ দিন ব্রিজের দুই পাশের হাতা, ভিম ভেঙ্গে পড়েছে। গত কয়েক বছরে ব্রিজের উপর থেকে সাইকেল, রিক্সাসহ বিভিন্ন যানবাহন পড়ে অনেকেই আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
সিএনজি চালক মোঃ সোবহান বলেন, দীর্ঘদিন যাবত মহামায়া-রাজারগাঁও গুরুত্বপূর্ণ রাস্তাটির পাঁকাকরণ ও ব্রিজ সমস্যা থাকলেও গত কয়েক মাস পূর্বে রাস্তার টেন্ডার হলেও কাজ চালু করার কোন খবর নেই। এবং ব্রিজটি নির্মাণের কোন খবরও নেই। ব্রিজটি টেন্ডার না হওয়ায় মহামায়া-রাজারগাঁও রাস্তার সেই ভোগান্তি থেকেই গেল। যদিও জনগনের আশা ছিল ব্রিজ নির্মাণ ও রাস্তা পাঁকা করণ কাজ এক সাথেই টেন্ডার হবে।
কিন্তু দুর্ভাগ্য বশত রাস্তাটি পাকা করণ কাজের প্রক্রিয়া করা হলেও ব্রিজের সমস্যা থেকেই গেল। তাতে জনগণের ভোগান্তির আর শেষ হলো না।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন