প্রকাশের সময়: সোমবার, ৭ আগস্ট, ২০২৩ । ৮:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

দেড় মাস এইচএসসি পরীক্ষা পিছানোর দাবিতে হাজীগঞ্জে পরীক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
এইচএসসি পরীক্ষা দেড় মাস পিছানো বা সিলেবাস সংক্ষিপ্ত করার দাবীতে সারাদেশের ন্যায় হাজীগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে হাজীগঞ্জ বড় মসজিদের সামনে উপজেলার ৩টি কলেজ ও ১টি আলীয়া মাদ্রাসার এইচএসসি/আলিম পরীক্ষার্থীরা মানববন্ধন এবং বিক্ষোভ করেন।
এসময় পরীক্ষার্থীরা ২০২২ সালকে ফুলের মালা, ২০২৩ সালকে কেনো অবহেলা” স্লোগানে স্লোগান দেড় মাস পরীক্ষা পিছানোর দাবী জানান। অথবা ৫০ মার্কের পরীক্ষা নেয়ারও জোড় দাবী জানান।
হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার এইচএসসি পরীক্ষার্থী মুশফিকুল হাসানের নেতৃত্বে উপজেলার ৩টি কলেজ ও ১টি মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করে।
মুশফিকুল হাসান বলেন, আমরা মাত্র দেড় বছর সময় পেয়েছি। এই সময়ে আমাদের সিলেবাস সম্পূর্ণ করা অসম্ভব। এই অবস্থায় আমাদের সিলেবাস সম্পূর্ণ করতে এইচএসসি পরীক্ষা দেড় মাস পিছাতে হবে। নতুবা প্রতিটি বিষয়ে ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে।
মুশফিক আরো বলেন, ২০২২ সালের পরিক্ষার্থীরা যথেষ্ট সময় পেয়েছে সিলেবাস সম্পূর্ণ করার জন্য। আমাদের সময় এমন কেনো হবে। এক দেশে দুই নীতি কেন হবে? আমাদের দু’টি দাবীর মধ্যে একটি দাবী মানতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন