প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ । ৯:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জাতীয় শোক দিবস সিরিজ বোমা হামলা ও গ্রেনেড হামলা প্রতিবাদ পালন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা

মনিরুল ইসলাম মনির
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলা ও ২১ আগস্ট গ্ৰেনেড হামালার প্রতিবাদ পালন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ আগষ্ট মঙ্গলবার বিকেলে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়াম এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দেন- চাঁদপুর ২ আসেনর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি।
বিশেষ অতিথির বক্তব্যে দেন- মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের পরিচালনায় আরো বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরুল আমিন বোরহান, সুলতানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী সরকার, জেলা পরিষদের সদস্য আলা উদ্দিন সরকার, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান নেতা, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুব প্রধান, ফরাজিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইন্জি. রেজাউল করিম, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফ ঢালী, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুধ, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল খন্দকার, জহিরাবাদ ইউনিয়ন আওয়মীলীগ নেতা মনিরুজ্জামান সেন্টু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আখি, জেলা স্বেচছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, ছাত্রলীগের সহ-সভাপতি আবু হানিফ অভি, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নূরনবী খান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন