প্রকাশের সময়: বুধবার, ৯ আগস্ট, ২০২৩ । ১০:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাড়ে ১১ লক্ষাধিক টাকার ইয়াবা নিয়ে খুলনায় যাওয়ার পথে মাদক ব্যবসায়ী চাঁদপুরে আটক

মাসুদ হোসেন
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর নির্দেশনায় ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুহাম্মদ মহসিন এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করেছেন মডেল থানার এসআই মোঃ শাহরিন হোসেন ও এএসআই তছলিম হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
মঙ্গলবার (৮ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে হরিনা ফেরীঘাট সংলগ্ন জাহিদ হোটেল এন্ড রেস্টুরেন্ট নামীয় দোকানের সামনে থেকে খুলনা জেলার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের বুলবুল শেখের ছেলে আল আমিন শেখ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, সে দীর্ঘ দিন যাবৎ চট্টগ্রাম হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে খুলনা জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। সে চট্টগ্রাম জেলার ভূজপুর থেকে ৩ হাজার ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট ক্রয় করে মোটরসাইকেল যোগে কুমিল্লা চাঁদপুর হয়ে হরিণা ফেরীঘাট পার হয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল।
পথিমধ্যে পুলিশের চেকপোস্ট দেখে পালানোর চেস্টা কালে পুলিশ ধাওয়া দিয়ে গ্রেফতার করে এবং দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের উভয় পকেট হতে নীল রংয়ের জিপার ব্যাগের ভিতর রক্ষিত ইয়াবা ট্যাবলেট, যার অনুমানিক মূল্য ১১ লক্ষ ৬১ হাজার টাকা। একটি রেজিঃ বিহীন টিভিএস কোম্পানীর Apache 4V মডেলের ১৬০ সিসির পুরাতন মোটর সাইকেল। যার আনগমানিক মূল্য ২ লক্ষ টাকা এবং আসামীর ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি A03s মডেলের পুরাতন মোবাইল উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী আরো জানায়, সে চট্টগ্রাম জেলার ভূজপুরের জনৈক ইব্রাহীম প্রকাশ ইবু এর নিকট হতে উক্ত ইয়াবা ক্রয় করে মোটরসাইকেল যোগে খুলনা জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে বিক্রয় করার পরিকল্পনা ছিল।
গ্রেফতারকৃত আল আমিন শেখ (২৩) ও সহযোগী ইব্রাহীম প্রকাশ ইবু (২৭) দ্বয়ের বিরেুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় বুধবার (৯ আগস্ট) ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬(১) সারণির ১০(খ)/৩৮/৪১, নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
পুলিশ জানায়, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন