প্রকাশের সময়: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ । ২:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হঠাৎ ফরিদগঞ্জ ওসি আব্দুল মান্নানকে চট্টগ্রাম জেলায় বদলি

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ওসি মো: আব্দুল মান্নান কে বদলি করা হয়েছে চট্টগ্রাম জেলায়।
বদলির কারণ ‘প্রশাসনিক’ বলে উল্লেখ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এটা ‘শাস্তিমূলক’ বদলি। তবে কী কারণে এমন ‘শাস্তি’— সেটা ওই সূত্র জানাতে চাননি।
মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি নুরেআলম মিনা স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়েছে।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে উল্লেখ করে ওই আদেশে বলা হয়, ‘নিম্নবর্ণিত পুলিশ পরিদর্শককে উল্লেখিত জেলায় প্রশাসনিক কারণে বদলি করা হলো।’
মোঃ আবদুল মান্নান ১৯৯১ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
তিনি শাহরাস্তি, হাজীগঞ্জ থানা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সিআইডির পুলিশ পরিদর্শকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া দুই বছর শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
গত বছরের ১২ ডিসেম্বর শাহরাস্তি থানা থেকে বদলি হয়ে ফরিদগঞ্জ থানায় ওসি হিসেবে যোগ দেন মো: আব্দুল মান্নান। যোগদানের দুই মাস পর তিনি চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হন। ৮ মাসের মাথায় এবার তাকে ফরিদগঞ্জ ছাড়তে হচ্ছে।
তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলায়।
এ রিপোর্ট লখা পর্যন্ত ফরিদগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কে যোগদান করবেন এমন আদেশ দেয়নি চাঁদপুর জেলা পুলিশ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন