প্রকাশের সময়: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ । ২:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

মোজাম্মেল প্রধান হাসিব

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও মুনাজাত।

আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শ্ক্ষিক শিরিন আক্তারের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক মাঈনুল ইসলাম টিপুর উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফারজানা আক্তার, ইকবাল হোসেন, অসীম গাইন, মনির হোসেন, রিফাত পাটোয়ারী, সাইফুল ইসলাম প্রমুখ।

পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন। আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন