জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবিরের নেতৃত্বে কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর তারা কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শোক র্যালীতে অংশগ্রহণ করেন। পরে বাদ জোহর জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, এলজিইডির চাঁদপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী ফুয়াদ আহসান, সহকারী প্রকৌশলী আশরাফুল হাসান, উপ সহকারী প্রকৌশলী শাহাজান আলমগীর, হিসাবরক্ষক মাইনুল ইসলাম, হিসাব সহকারী বিমল চন্দ্রশীল, মনির হোসেন অফিস সহকারি মোঃ গোলাম মোর্শেদসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সাইদ হোসেন অপু চৌধুরী