প্রকাশের সময়: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ । ৯:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নানা আয়োজনে চাঁদপুরের রামপুর ইউনিয়নে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলা ৫নং রামপুর ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল মামুন লিটু’র উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, স্বপ্নের সোনার বাংলাদেশ উপহার দেওয়ায় জন্য বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। আমরা নৌকার বিজয়ের মিশন নিশ্চিত করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আর্দশের মৃত্যু ঘটাতে পারেনি। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে নিরসলভাবে কাজ করে যাচ্ছেন। জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ে তুলবো- এই হোক আমাদের শোক দিবসের অঙ্গীকার।
তিনি আরো বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি। আমি আপনাদের মেয়ে, আপনাদের বোন হিসেবে যাতে সকল অপশক্তি আপনাদেরকে সাথে নিয়ে সামলে নিতে পারি। এবং আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করে শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি। আমি আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আমি সকলের কাছে দোয়া চাই। আমি ভাষা আন্দোলন, একাত্তরের ত্রিশ লক্ষ শহীদ, জাতীয় চার নেতা ও পচাত্তরের আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি।
রামপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবসের দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ৫নং রামপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, সহ-সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল মাষ্টার, সদর উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বারাকাত মোঃ রেজওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর নবী সোহেল, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মোক্তার হোসেন মাস্টার।
এসময় চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সেলিম মাস্টার, সফিকুল ইসলাম, মমিনুল হক পাটওয়ারী, ইউপি সচিব মুহাম্মদ রাকিবুল হাসান, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক জুলেখা বেগম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আহসান হাবীব পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মোহসিন খান, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, ইউনিয়ন মহিলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রহিমা আক্তার, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিন মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মজুমদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া। পরে অতিথি ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত লোকজনের মাঝে খাবার বিতরণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন