প্রকাশের সময়: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ । ৯:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি
মতলব দক্ষিণে নুসরাত ফারিয়া নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (১৬ আগস্ট) বিকেল চারটায় উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের  নারায়ণপুর প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত ফারিয়া ওই এলাকার মো. বাবুল প্রধানীয়ার মেয়ে।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে ফারিয়া নিজ বসত ঘরের ফ্যানের সাথে দড়ি পেচিয়ে আত্মহত্যা করে। এ সময় ঘরে কেউ ছিল না। এ দৃশ্য প্রথমে তার মা দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন জড়ো হয়।

নুসরাত ফারিয়া স্থানীয় নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এক বিষয়ে অকৃতকার্জ হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত নুসরাত ফারিয়া চার বোনের মধ্যে তৃতীয় ছিল।

খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।

পারিবারিক সূত্র থেকে নুসরাত ফারিয়ার আত্মহত্যার কারণ সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি।

এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আত্মহননকারী নুসরাত ফারিয়ার লাশ পোস্টমর্টেমের জন্য চাঁদপুর মর্গে পাঠানোর ব্যবস্থা করেছি । এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন