প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ । ২:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের হুইল চেয়ার ও অক্সিমিটার প্রদান

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের পক্ষ থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগীদের জন্যে হুইল চেয়ার ও পালস্ অক্সিমিটার প্রদান করা হয়েছে। ১৪ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় ক্লাব নেতৃবৃন্দ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৩টি হুইলচেয়ার ও ২টি অক্সিমিটার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, সিনিয়র কনসালটেন্ট ডা. মো. সালেহ আহমেদ, চাঁদপুর মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. সোহেল আহমেদ, রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর প্রেসিডেন্ট রোটারিয়ান সাখাওয়াত হোসেন শাকিল, সেক্রেটারি রোটারিয়ান এমএ হান্নান, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সফিউদ্দীন আহমেদ, রোটারিয়ান মো. জামাল হোসেন, রোটারিয়ান শবেবরাত সরকার, রোটারিয়ান ডা. মাসুদ হাসান, রোটারিয়ান ডাক্তার সাইফুল ইসলাম সোহেলসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল মানুষ এবং মানবতার কল্যানে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। যার অংশ হিসেবে আজকে তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগীদের জন্যে হুইল চেয়ার ও অক্সিমিটার প্রদান করেছে। যা এই হাসপাতালের রোগীদের সেবায় ব্যবহার করা হবে। এই মানবিক উদ্যোগের জন্যে আমি রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর প্রেসিডেন্ট রোটারিয়ান সাখাওয়াত হোসেন শাকিল বলেন, আমরা ক্লাবের পক্ষ থেকে চাঁদপুরে জনকল্যাণমুখী এবং মানবিক কাজ করে থাকি। তারই অংশ হিসেবে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে চাঁদপুরের বৃহৎ এই চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে হুইল চেয়ার ও অক্সিমিটার প্রদান করা হয়েছে। এর আগেও রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর পক্ষ থেকে হাসপাতালের রোগীদের সেবা সহায়তায় বিভিন্ন সহায়তা দেয়া হয়েছে। আমাদের এই কার্যাক্রম আগামীতেও অব্যহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন