প্রকাশের সময়: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ । ৮:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইঞ্জি. কামরুল আহসান সিআইপির মেয়ে মৌরী’র ৯ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

মনিরুল ইসলাম মনির

মতলব উত্তর উপজেলার লতুরদি গ্রামের কৃতি সন্তান ও আহসান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার কামরুল আহসান সিআইপির একমাত্র মেয়ে ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য শিক্ষানুরাগী, দানবীর এম ইসফাক আহসান সিআইপি’র বড় বোন কাশফিকা নাহারিন মৌরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন মসজিদের মিলাদ মাহফিল ও মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।

২৫ আগস্ট (শুক্রবার) জুম্মাবাদ মতলব উত্তর উপজেলার ২২টি মাদ্রাসায় ছাত্র-শিক্ষকসহ লতরদী নিজ গ্রামের সর্বস্তরের মানুষসহ আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ সহ প্রায় তিন হাজার লোকের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

দুই ভাইয়ের মধ্যে একমাত্র বোন ছিলেন কাশফিকা নাহারিন মৌরী। মরহুমার আত্মার মাগফেরাত কামনায় উপজেলার সাড়ে পাঁচআনি, মমরুজকান্দি, সুগন্ধি, কলাকান্দা, ছেংগারচর, হাশিমপুর, উত্তর পাঁচানী, লুধুয়া, অলিপুর, মাথাভাঙ্গা, মুদাফর, আবুরকান্দি, মুক্তিরকান্দি, মিলারচর, গজরা, আইঠাদি পাচানি, রাঢ়ীকান্দি, উত্তর নাউরী হযরত বেলাল (রা.) মাদ্রাসাসহ ২২টি মাদ্রাসায় মিলাদ ও দোয়া আয়োজন করেন। মরহুমার পিতা ইঞ্জিনিয়ার কামরুল হাসান সিআইপি মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে কাশফিকা নাহারিন মৌরীর সহ পরিবারের সকল কবরবাসীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, আহসান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার কামরুল আহসান সিআইপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ও আহসান গ্রুপের ব্যবস্থা পরিচালক এম ইসফাক আহসান সিআইপি, আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানবির আহসান মুন্না, ইঞ্জিনিয়ার মো. আলা উদ্দিন খাঁন, মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, প্রভাষক মোঃ মেহেদি মাসুদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা জজ কোর্টের এপিপি অ্যাড. জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, ছেংগারচর পৌর কাউন্সিলর আবদুল মান্নান বেপারী, মতলব পৌরসভার কাউন্সিলর সারোয়ার হোসেন লিখন, আলীগ নেতা গোলাম হোসেন জহির, শাহ আলম সরকার, সুলতান মাহমুদ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, কলাকান্দা ইউপি যুবলীগের আহবায়ক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শ্যামল, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মিজান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি লিটন সরদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল গাজি’সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন