প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ । ৮:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও অরিয়েন্টেশণ সভা অনুষ্ঠিত

এস এম ইকবাল

চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় শিক্ষক, গণ্যমান্য ব্যাক্তিও ধর্মীয় নেতাদের নিয়ে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর অডিটোরিয়ামে অরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহমেদ চৌধুরী।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমুন নেছা। বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর এমওডিসি ডাঃ মোঃ মাকসুদুল হাসান, উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবাসন কর্মকর্তা মিল্টন দস্তিদার, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির উপজেলা প্রোগ্রামার মাহাবুবুল আলম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, ব্যবসায়ীও গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

সার্বিক তত্বাবধানে ছিলেন ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সংগঠক মোঃ নয়ন কবির।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন