প্রকাশের সময়: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ । ৮:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক’সহ আহত ৪

মির্জা মানিক

চাঁদপুরের হাজীগঞ্জে সিএনজি ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক’সহ চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় সিএনজি ও পিক-আপ জব্দ করেছে পুলিশ।

বুধবার বিকালে হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ বাজার ও সেন্দ্রা গ্যাস পাম্প সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি চালক মিনহাজ(২৬), সিএনজিতে থাকা যাত্রী ফরিদগঞ্জের দুলাল কর্মকারের ছেলে বিজয় কর্মকার(২০), আইয়ুব আলীর ছেলে শহীদুল ইসলাম(২৭) ও অজ্ঞাত একজন সহ চারজন আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক জানান, আহত চার জনের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

ঘটনার প্রত্যাক্ষদর্শী অন্য সিএনজি চালক মো. কালু মিয়া জানান, হাজীগঞ্জ গামী পিক-আপ ও রামগঞ্জ গামী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন যাত্রী সিএনজির নিছে পড়ে থাকে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান। তিনি জানান, পিক-আপের মালিক ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামের আব্দুর রব(৫৫)। ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য নিয়ে সিএনজি ও পিক-আপ জব্দ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন