প্রকাশের সময়: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ । ৭:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নিজমেহার নিউ স্টার ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

রাফিউ হাসান হামজা
চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র নিজমেহার নিউ স্টার ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ২য় আসর  উদ্বোধনী ম্যাচের পর্দা উঠছে আজ।
উক্ত ম্যাচে উদ্বোধনী দল হিসেবে অংশগ্রহণ করে ভাই ভাই স্পোর্টিং ক্লাব, জগৎপুর ও হায়দার একাদশ, নিজমেহার। এ সময় খেলোয়াড়দের নৈপুণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন ক্রীড়াপ্রেমী দর্শকরা।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজমেহার নিউ স্টার ক্লাব এর প্রধান পৃষ্টপোষক, আলহাজ্ব মোঃ ফারুক হোসেন মিয়াজী।
মোঃ শফিউদ্দিন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্টানটি সঞ্চালনায় ছিলেন মোঃ আনোয়ার হোসেন।
প্রধান অতিথি আলহাজ্ব মোঃ ফারুক হোসেন মিয়াজী জানান , মাদকের কালো থাবা থেকে সমাজকে মুক্ত করতে খেলাধূলার বিকল্প কিছু নাই। শাহরাস্তি পৌরসভার ৮ নং ওয়ার্ডে ঐতিহ্যবাহী বালুর মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, আমি গত কয়েক বছর ধরে এই মাঠে খেলা পরিচালনা করে যাচ্ছি। যুব সমাজ মাদকমুক্ত রাখতে খেলাধূলার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করছি।
উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ৮ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর
মোঃ মিজানুর রহমান, সাবেক কমিশনার ছফিউল্লাহ মিয়াজী, ফিউচার অল প্রোডাক্টের পরিচালক মোঃ কুতুব উদ্দিন মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী মাও: মোঃ মোস্তাফিজুর রহমান, টুটুন মজুমদার, মোঃ কামরুজ্জামান, শাওন মজুমদার, মোঃ মহিন উদ্দিন, মোঃ হারেছ, মোঃ আহছান হাবীব মিয়াজী, মোঃ হাবিবুর রহমান, মোঃ ফয়সাল আহমেদ প্রমুখ।
খেলা পরিচালনায় ছিলেন হাফেজ,মনির, শাহাদাত, সবুজ, ইসমাইল, হাবীব, শরিফ, জাহিদ, মূসা।
উল্লেখ্য, উক্ত খেলায় হায়দার একাদশ, নিজমেহার ১-০ গোলে জয় লাভ করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন